মারা গেছেন কিংবদন্তিসম সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ

কিংবদন্তিসম সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। আজ (১৫ নভেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ।

বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। তার প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে সরোদশিল্পী সিরাজ আলী খাঁ লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য এবং চিরকাল তিনি আমাদের হৃদয়েই থাকবেন।’

ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও পিসি মা অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশিস খাঁ। বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ শাখায় গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয়সংগীত উৎসবে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করে এখানকার সংগীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী।

ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত শিল্পী সঙ্গে শাস্ত্রীয় সংগীতের সম্মেলক করেছেন তিনি। ২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো নির্বাচিত হন।

১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও পরিবেশন করেছেন আশীষ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি