রিয়াদ ও মিরাজের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৪৪ রান। দুই রানের জন্য শতক মিস করলেন রিয়াদ।

শারজাহতে সৌম্য ও তানজিদ ভালো শুরুই করেছিলেন। তবে ৫৩ রানের ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেন সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তারা দুইজন মিলে গড়েন ১৪৫ রানের জুটি।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মিরাজকে ১১৯ বলে ৬৬ রানে আউট করে এই জুটি ভাঙেন ওমরজাই। তবে একপ্রান্তে ৪ ছক্কা পিটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। 

শতকের দুই রান আগে রানআউট হয়ে আউট হন রিয়াদ। ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৭ চার এবং ৩ ছক্কার মার। রিয়াদ এবং মিরাজ ছাড়া সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৪ রান।  

আফগানিস্তানের হয়ে ৩৭ রানে ৪ উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং মোহাম্মদ নবি। তৃতীয় ওয়ানডে ও সিরিজ জিততে হলে আফগানিস্তানের দরকার ২৪৫ রান। ওভারপ্রতি তাদের করতে হবে ৪.৯ রান করে। 

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী