করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৪

লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনের ওপর বসে মজুরির টাকা ভাগ করার সময় আন্তনগর ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনের অদূরে ইসলাম নগর গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৬৫), মকবুল হোসেন (৪৫), মোবারক হোসেন (৫৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)। তাঁরা সবাই কৃষিশ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পাটগ্রামের স্টেশনমাস্টার সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা দিকে উপজেলা জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর রেলস্টেশনের অদূরে ইসলামনগর গ্রামের রেললাইনের ওপর বসে ওই চার শ্রমিক মজুরির টাকা ভাগ করছিলেন। এ সময় পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় ওই চার ব্যক্তি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

পাটগ্রামের স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় ওই চার ব্যক্তির নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। লালমনিরহাটের রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স