শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’র সহ-অভিনেতা মারা গেছেন

শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সহ-অভিনেতা দিল্লি গণেশ আর নেই। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এ অভিনেতা। আজ (১০ নভেম্বর) সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর মাধবন, বিজয় সেতুপতিসহ অনেক দক্ষিণী তারকা।

রোহিত শেঠির নির্মাণে প্রয়াত অভিনেতা দিল্লী গনেশ শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু দিল্লি গণেশ সবচেয়ে বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন।

১৯৪৪ সালে তামিলনাড়ুর তিরুনেভেলিতে জন্মগ্রহণ করেন দিল্লি গণেশ। জন্মসূত্রে তার নাম গণেশন। তবে নির্মাতা কে বালাচন্দর তাকে দিল্লি গণেশ নামটি দেন। ৭০ এর দশকে তামিল সিনেমা এ অভিনেতা যাত্রা শুরু করেন। ধীরে ধীরে তিনি সময়ের সঙ্গে সঙ্গে তামিল সিনেমার গুরুত্বপূর্ণ অভিনতো ওঠেন।

দিল্লি গণেশ চারশরও বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন। সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে। তামিল ছাড়াও মালয়ালম, তেলেগু এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়াও অভিনেতাকে দেখা গিয়েছিল অনুভব সিনহা পরিচালিত ‘দাস’ এবং রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায়।

দিল্লি গণেশের মৃত্যুর খবর শুনে দক্ষিণী অভিনেতা মাধবন তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন‘একজন দুর্দান্ত অভিনেতা এবং অত্যন্ত ভালো মনের মানুষকে হারালাম। তিনি এখন স্বর্গবাসী। সেখানকার বাসিন্দাদেরও তিনি প্রচুর আনন্দ দেবেন। আপনাকে খুব মিস করব স্যার। অনন্তকালের জন্য শান্তি কামনা করি’।

অভিনেতা বিজয় সেতুপতি শোক প্রকাশ করে লেখেন, ‘দিল্লি গণেশ স্যরের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তামিল সিনেমার বহুমুখী প্রতিভাধরদের মধ্যে অন্যতম। এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। তার পরিবার, অনুরাগী ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা রইল’।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প