কানাডায় পাড়ি জমানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। 

ধারণা করা হচ্ছে, কয়েকমাসের ব্যবধানে হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন। 

অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এ কারণে কয়েক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসনপ্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবিক ও কানাডার দিকে রওনা হতে পারে। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েক দিনের ব্যবধানে কানাডায় ঢোকে বিপুল সংখ্যক অভিবাসী।

উল্লেখ্য, ব্যাপক গণপ্রত্যাবাসন, বিশাল ডিটেনশন ক্যাম্প নির্মাণ, সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি, সামরিক ব্যয়ের বড় অংশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ রাখা এবং সন্দেহভাজন মাদক ও অপরাধ চক্রের সদস্যদের আদালতের নির্দেশনা ছাড়াই বের করে দিতে ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগেরও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প