কিংবদন্তি সারেঙ্গিবাদক পণ্ডিত রাম নারায়ণ মারা গেছেন

কিংবদন্তি সারেঙ্গিবাদক পণ্ডিত রাম নারায়ণ মারা গেছেন। ৯৬ বছর বয়সী শিল্পীর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।তবে শোনা যায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

ভারতের রাজস্থানের উদয়পুরের কাছে জন্ম রাম নারায়ণের। ছোটবেলা থেকেই সারেঙ্গির প্রতি আকর্ষণ ছিল। সেই সময় থেকেই প্রথাগত তালিম শুরু হয়ে যায়। রাজস্থানে আসা সঙ্গীতশিল্পীদের থেকেও শেখার চেষ্টা করতেন রাম নারায়ণ।

১৯৪৪ সালে লাহোরের অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন নারায়ণ। কিন্তু দেশভাগের পর শিল্পী চলে আসেন দিল্লিতে।

দিল্লিতে তেমন সুযোগ পাননি রাম নারায়ণ। ১৯৪৯ সালে তিনি চলে আসেন মুম্বাই। সেখান থেকেই তার খ্যাতির সফর শুরু হয়। পাঁচের দশকের মাঝামাঝি সময় থেকেই একক শিল্পী হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন পণ্ডিত রাম নারায়ণ।

পণ্ডিত রবি শংকরের যশ তখন পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই রাম নারায়ণ সলো অ্যালবাম তৈরি করেন। ১৯৬৪ সালে তিনি প্রথম আন্তর্জাতিক সফর করেছিলেন দাদা তথা বিশিষ্ট তবলাবাদক চতুর লালের সঙ্গে।

চতুর লাল পণ্ডিত রবি শংকরকেও সঙ্গত দিয়েছিলেন একসময়। ১৯৬৫ সালে চতুর লাল প্রয়াত হন। দাদার মৃত্যুর পর মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন পণ্ডিত রাম নারায়ণ। কিন্তু দুবছর পরে আবারও সারেঙ্গির সুরেলা সফরে ফেরেন তিনি।

সঙ্গীত নাটক অ্যাকাডেমির পাশাপাশি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ (২০০৫ সাল) সম্মানে ভূষিত করা হয় শিল্পীকে। ২০১৩ সালে রাজস্থান রত্ন সম্মান পান তিনি।  

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স