দ.আফ্রিকায় বাংলাদেশিদের দুই শতাধিক দোকান লুটপাট-ভাঙচুর

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় কৃষ্ণাঙ্গরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে ব্লুমফন্টেইনের প্রেজিন্স, মাফুরা, ক্রিসানী, ফিডম, পেইজসিক্স, পেইজটেন, মাতাকান্দি, দুলাল কেস্টল, খালিসা, রকল্যান্ড, অসকম ওয়েজব্রেরী, চেকআউট, হেডিডালসহ আশপাশের এলাকায় ইথিওপিয়ান, সোমালিয়া, বাংলাদেশিদের প্রায় দুই শতাধিকের অধিক ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় কৃষ্ণাঙ্গরা। 

জানা যায়, স্থানীয় এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়ার অজুহাতে বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা, ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে। 

রকল্যান্ডের একজন বাংলাদেশি যুবকের মাথায় কৃষ্ণাঙ্গের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। শত শত বাংলাদেশি প্রবাসী নিজেদের দোকান ছেড়ে রাতের আঁধারে বিভিন্ন মসজিদে এবং হেডিডাল শহরের বাংলাদেশিদের বাসায় আশ্রয় নিয়েছেন। অনেকেই রাস্তায় গাড়িতে আক্রমণের শিকার হয়ে পালিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছেন। বর্তমানে এলাকায় বাংলাদেশিরা আতঙ্কে দিনযাপন করছেন।

ইতিপূর্বে  ব্লুমফন্টেইনে ২০০৮, ২০১২, ২০১৯ ও ২০২১ সালে অভিবাসীদের ওপর বহিরাগত বিদ্বেষী হামলার ঘটনা ঘটে। বাংলাদেশিরাও ওই হামলার শিকার হন। ২০২১ সালের ১৬ মে গভীর রাতে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় শতাধিক দোকানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট করে কৃষ্ণাঙ্গরা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী