অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দিলো না পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ানের অধীনে নতুন পাকিস্তানের দেখা পাওয়া যাচ্ছে যেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চাট্টিখানি কথা নয়। সে কাজটাই করে দেখালো পাকিস্তান। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে বেধে ফেলে পরে জয় তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে ৩৫ ওভারে স্বাগতিকরা অলআউট হয় ১৬৩ রানে।

জবাব দিতে নেমে শুধুমাত্র সাইম আইয়ুবের উইকেট হারিয়েছে শুধু পাকিস্তান। ২৬.৩ ওভারেই পাকিস্তান ৯ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাইম আইয়ুব ৭১ বলে করেন সর্বোচ্চ ৮২ রান। ৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মারেন তিনি।

সাইম আইয়ুব আউট হলেও আবদুল্লাহ শফিক ৬৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ওভারপ্রতি ৬.৩৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তানিরা। অ্যাডাম জাম্পা নেন একমাত্র উইকেটটি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলার হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদিদের তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।

অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান নেন স্টিভেন স্মিথ। ম্যাথিউ শর্ট ১৯ রান, জস ইংলিশ করেন ১৮ রান। ১৮ রান করেন অ্যাডাম জাম্পাও। ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

তিন ম্যাচের সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী