তাঁরা তিনজন ফিরলেন

ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু—এই ত্রয়ী পরিচিত তাঁদের কমেডি নাটকের অভিনয়ের জন্য। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন এ তিনজন। অনেক দিন তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায় না। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুর পর্দার রসায়ন নিয়ে এখনো কথা বলেন অনেক দর্শক। নতুন খবর, দীর্ঘ বিরতির পর তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। আজ মুক্তি পাওয়া ‘রং ঢং’ সিনেমায় অভিনয় করেছেন এ তিনজন।

ডা. এজাজ ও স্বাধীন খসরু কেউই পেশাদার অভিনেতা ছিলেন না। হুমায়ূন আহমেদের হাত ধরেই তাঁরা জনপ্রিয়তা পান। ‘উড়ে যায় বকপক্ষী’, ‘তারা তিনজন’সহ অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাঁদের।
ডা. এজাজ আর ফারুক আহমেদ এখনো কাজ করছেন। অন্যদিকে দেশের বাইরে চলে যাওয়ায় অনেক দিন পর্দায় নেই স্বাধীন খসরু। আহসান সারোয়ার নির্মিত ‘রং ঢং’ সিনেমায় তাঁরা অভিনয় করেছিলেন বেশ আগে। ঘটনাচক্রে সিনেমাটি আজ মুক্তি পেল।

প্রায় ৯ বছর আগে দৃশ্য ধারণ করা হলেও সেন্সর জটিলতাসহ বেশ কিছু কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
২০১৯ সালে সিনেমাটির কয়েকটি দৃশ্যে কাচি চালায় সেন্সর বোর্ড। সেসব দৃশ্যে পরিবর্তন শেষে আবার জমা দিলে সিনেমাটিকে ‘নিষিদ্ধ’ও করা হয়। নির্মাতার দাবি, কোনো কারণ ছাড়াই তখন সিনেমাটিকে ব্যান করা হয়েছিল। এরপর আপিল বোর্ডের কাছে আবেদন করলে মুক্তির ছাড়পত্র মেলে, উঠিয়ে নেওয়া হয় নিষেধাজ্ঞা।

‘রং ঢং’ সিনেমায় দেখা যাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে রয়েছেন ‘মীরাক্কেল’ অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু একপর্যায়ে নিঃস্ব হয়ে যান।

ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, সোহেল মণ্ডল প্রমুখ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প