চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়

চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ত থাকার কার্যক্রমের অংশ হিসেবে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এতে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মতবিনিময় সভা ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহায়তা করেন ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব আসিফা আশরাফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, প্রটোকল সহকারী লিটন মাহমুদ, চাইনিজ অনুবাদক শার্লি প্রমুখ।

মতবিনিময় সভায় দূতাবাসের কর্মকর্তাদের স্বাগত জানান ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি রিসার্চ ফেলো মো. মোস্তাফিজুর রহমান, পিপাশা খাতুন, তনুশ্রী দত্ত, পিএইচডি প্রার্থী মো. শরিফুল ইসলাম, আবিদ শাওনসহ অন্য শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীরা তাদের প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া চীনে তাদের অবস্থানকালীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দূতাবাসের কর্মকর্তাদের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপিত হয়।

শিক্ষার্থীরা আশা করেন, পাসপোর্ট রিনিউ করতে যেসব সমস্যায় পড়তে হচ্ছে এগুলো সমাধান করা, লিগ্যাল চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানো এবং আনার ব্যবস্থা আরও সুপ্রসারিত করা, যেন হুন্ডির ব্যবহার না করতে হয়। চীন একটি বড় দেশ হওয়ার কারণে ইউনিভার্সিটি বা বড় শহরগুলোতে বাংলাদেশি শিক্ষার্থী বা নাগরিকদের দূতাবাস কর্তৃক স্থানীয় প্রিতিনিধি নিয়োগের ব্যবস্থা করা। দূতাবাসের মাধ্যমে সব ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পর্যবেক্ষণ করা।

শিক্ষার্থীরা আরেও দাবি করেন, শিক্ষার্থীদের গ্রাজুয়েশনের সময় সার্টিফিকেট সত্যায়িত করার ব্যাপারে সহযোগিতা করার জন্য দৃতাবাসে অস্থায়ী বুথ খোলা। বিএমডিসির সঙ্গে সমন্বয় করে চীনের ক্লিনিক্যাল স্টাডির স্নাতকোত্তর ডিগ্রিকে গেজেটে অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দেওয়া। চীনে মেডিকেল পড়তে আসার ক্ষেত্রে যথার্থ মেধা উপযোগী শিক্ষার্থীদের অনুমতি দেওয়া এবং এ বিষয়ে শক্ত অবস্থান ও দূতাবাসের নজরদারি রাখা।

অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব আসিফা আশরাফ বলেন, শিক্ষার্থীদের সব দাবি পযার্য়ক্রমে বাস্তাবায়ন করা হবে। তাছাড়া, দেশ গঠনে চীনপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি চীনে কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি যুক্ত হতে হবে।

এসময় তিনি আশ্বাস দেন যে, আগামী দুই মাসের মধ্যে বেইজিং থেকে ই-পাসপোর্ট চালু হবে। পাশাপাশি যে কোনো জরুরি সার্ভিস দ্রুততার সঙ্গে দেওয়ার বিষয়ে দূতাবাস কাজ করছে বলেও জানান আসিফা আশরাফ।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের ২০ শিক্ষার্থী এ সভায় অংশগ্রহণ করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৮০ দেশের আড়াই হাজারের অধিক শিক্ষার্থী পড়াশোনা করেন। এদের মধ্যে ৩৫০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী