প্রেসিডেন্ট নির্বাচন ৪ অঙ্গরাজ্যে কমলাকে বড় ব্যবধানে পেছনে ফেললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে পাওয়া চারটি অঙ্গরাজ্যের ফলে চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, কেন্টাকি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছে। আর ভার্মন্টে জিতেছেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। 

এপি বলছে, ইন্ডিয়ানা, কেন্টাকি ও পশ্চিম ভার্জিনিয়ায় জয়ের মাধ্যমে ট্রাম্প যথাক্রমে ১১, ৮ ও ৪টি অর্থাৎ মোট ২৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপরদিকে ভার্মন্টে জয়ের মাধ্যমে তিনটি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা। 

এরইমধ্যে বিভিন্ন বুথফেরত জরিপের ফলও আসতে শুরু করেছে। যার মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। 

এনবিসি’র এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে। 

সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, মার্কিন ভোটাররা তাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে কোন বিষয়টি বেশি বিবেচনায় নিয়েছে, এনবিসির এই বুথফেরত জরিপ তার প্রথম ইঙ্গিত।

এদিকে এপির ভোটকাস্টের তথ্য মতে, মার্কিন ভোটাররা বলেছেন যে অর্থনীতি এবং অভিবাসনই বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা। 

যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ১০ হাজারেরও বেশি ভোটারের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, দেশটি নেতিবাচকতা এবং হতাশার মধ্যে নিমজ্জিত। এই জরিপে আরও দেখা গেছে, ১০ জনের মধ্যে 8 জন ভোটার যেভাবে দেশ পরিচালনা করা হয় তাতে ‘বড় পরিবর্তন’ চান। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ভোটার আবার বলেছেন, তারা ‘সম্পূর্ণ পরিবর্তন’ চান।

এছাড়া যুক্তরাষ্ট্র ‘ভুল পথে’ রয়েছে বলে মনে করেন ১০ জনের মধ্যে ৭ জন ভোটার। 

অন্যদিকে সিএনএন-এর জাতীয় বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল অনুসারে, চলতি বছরের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোটার আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে যেভাবে ভোট চলছে তা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী