ভোটে ট্রাম্প জিতলে হামলা চালানোর হুমকি, তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে হামলা চালাবেন—এমন হুমকি দেওয়ার অভিযোগে এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মিশিগান অঙ্গরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই তরুণের নাম আইজ্যাক সিসিল (২৫)। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টারে ওই হুমকি পাঠিয়েছিলেন সিসিল। তিনি লিখেছিলেন, রক্ষণশীল ট্রাম্প জিতলে হামলা চালাবেন তিনি।

হুমকির ওই বার্তায় সিসিল আরও বলেন, তাঁর কাছে একটি চোরাই এআর-১৫ বন্দুক রয়েছে। আর একজন লক্ষ্যবস্তুও রয়েছেন, যাঁর নাম তিনি প্রকাশ করবেন না। ওই ব্যক্তির নাম প্রকাশ না করায় এবং লুকিয়ে রাখা বন্দুকটি খুঁজে বের করার সক্ষমতা না থাকায় তিনি হামলা শেষ না করা পর্যন্ত এফবিআই কিছুই করতে পারবে না।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচন ঘিরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের দর্শনার্থী কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, তাঁর শরীর থেকে পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছিল। ওই ব্যক্তির কাছে একটি ফ্লেয়ার গানও পাওয়া গেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এফবিআই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ওই হুমকিগুলোর বেশ কয়েকটি রাশিয়া থেকে এসেছে। তবে সেগুলোর কোনোটিই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপরও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে তারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প