ইলেক্টোরাল ভোট জিততে প্রয়োজন ২৭০: কমলা ২৭১, ট্রাম্প পাচ্ছেন ২৬৭!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে পেতে হয় অন্তত ২৭০টি ভোট। এই নির্বাচনে ট্রাম্প ও কমলার মধ্যে কে জিতবেন, তা নিয়ে আসছে নানা পূর্বাভাস। এর মধ্যেই মার্কিন নির্বাচন বিশেষজ্ঞ দাবি করেছেন, এবারের নির্বাচনে জিততে চলেছেন কমলা হ্যারিস।

সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, মার্কিন নির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভারের অনুমান, নির্ধারিত সংখ্যার চেয়ে এক ভোট বেশি বা ২৭১ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন কমলা হ্যারিস। 

আর প্রেসিডেন্ট পদে নির্বাচনে কমলার মূল প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ ইলেক্টোরাল ভোট পাবেন বলে অনুমান সিলভারের।

প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সমতা হওয়ার সম্ভাবনা ০.৩ শতাংশ। আর সেটি হলে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। 

যদিও ঘটনা সেই পর্যন্ত গড়ালে ট্রাম্প জিতে যাবেন বলে ধারণা করছেন নেট সিলভার।

এর আগে, অক্টোবরে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন এই নির্বাচন বিশেষজ্ঞ। দু’বারই ট্রাম্পকে কমলার চেয়ে এগিয়ে রেখেছিলেন তিনি। 

তবে নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে প্রকাশিত নতুন পূর্বাভাসে কমলার প্রেসিডেন্ট হওয়ার পূর্বাভাস দিয়েছেন সিলভার।

এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘পোলিং গুরু’ নামে পরিচিত সিলভারের ব্যবহৃত মডেলে ৮০ হাজারের মধ্যে ৪০ হাজার ১২ ভোট বা ৫০ দশমিক ০১৫ শতাংশ জিতেছেন কমলা হ্যারিস। 

উল্লেখ্য, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে ৪৯টির ফলাফলের সঠিক পূর্বাভাস দেয়ার মাধ্যমে ‘পূর্বাভাস গুরু’ বা ‘পোলিং গুরু’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন সিলভার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প