হোয়াইট হাউসে বসে ফল দেখবেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে নির্বাচনী ফল দেখবেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। গুরুত্বপূর্ণ সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে সর্বশেষ হিসাবে নেভাদায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ছাড়া ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত ৫৪ ইলেকটোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও ভোট গ্রহণ শুরু হয়েছে। এর বাইরে অরেগন ও ওয়াশিংটনেও ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এর অর্থ, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সবখানেই ভোটাররা ভোট দিতে হাজির হয়ে গেছেন। সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই ও আলাস্কায় কয়েক ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

ভোট গ্রহণ শেষ হলে ফলাফলের জন্য অপেক্ষা করবেন সবাই। এর মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের দিন কী করছেন, এ সম্পর্কে তথ্য সামনে এসেছে। দিনের শুরুতে মিশিগানে ছিলেন ট্রাম্প। এরপর তিনি কাটাবেন ফ্লোরিডায়। সেখানেই তিনি ভোট দেবেন। ভোটের পর পাম বিচে যাবেন তিনি।

এদিকে নির্বাচনের রাত ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমলা হ্যারিসের। এর বাইরে নির্বাচনের দিন তাঁর অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প