ভারতে ২ যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত

ভারতের উড়িষ্যায় দুই যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে সুন্দরগড় জেলার করমাডিহি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের সবাই প্রতিপক্ষ গোষ্ঠীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

সুন্দরগড়ের পশ্চিম রেঞ্জের ডিআইজি ব্রিজেশ রায় জানিয়েছেন, আহত চারজনকে সুন্দরগড় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে গ্রামে প্রবেশ করে এবং অন্য গোষ্ঠীর লোকদের ওপর আক্রমণ চালায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেফতারে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডও উপস্থিত রয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী