কুষ্টিয়ায় বেড়াতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ দম্পতি

কুষ্টিয়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মৌলভীবাজারের এক দম্পতি। শনিবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে তাদের খোঁজ মিলছে না।

নিখোঁজরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা কুলাউড়া বাজারের ব্যবসায়ী সালাম আহমদ ও তার স্ত্রী ফারহানা আক্তার জুলি। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বজনরা।

জিডি সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম দম্পতি। শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও তারা যাননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি।

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ রহস্য উদঘাটনে চেষ্টা করছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প