আইনি জটিলতায় শিল্পা শেঠি!

মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খানের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ৮০ লাখ টাকার গাড়ি চুরির অভিযোগ উঠেছে অভিনেত্রীর রেস্টুরেন্টের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দের নামে যৌথ মালিকানায় রয়েছে অভিযুক্ত মুম্বাইয়ের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’।

জনপ্রিয় এ রেস্টুরেন্টের বিরুদ্ধেই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খান। সম্প্রতি এ রেস্টুরেন্ট থেকেই ব্যবসায়ী রুহানের খোয়া গেছে ৮০ লাখ টাকার বিএমডাব্লিউ গাড়ি।

জানা যায়, ‘বাস্তিয়ান’ রেস্টুরেন্টে গাড়িটি পার্ক করার ১ মিনিটের মাথায় চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গাড়িটি পার্ক করার সাথে সাথেই সেখানে জিপ গাড়িতে করে কয়েকজন এসে উপস্থিত হন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তেই গাড়িটি চুরি করেন।

এ প্রসঙ্গে রুহান বলেন, ভোর ৪টায় রেস্টুরেন্ট বন্ধ হলে বেসমেন্ট কর্মীদের আমার গাড়িটি নিয়ে আসতে বলি। কিছুক্ষণ পর তারা জানান, গাড়িটি খুঁজে পাচ্ছেন না। তখনই বুঝতে পারি গাড়িটি চুরি হয়েছে।

রেস্টুরেন্ট থেকে গাড়ি চুরির ঘটনায় ব্যবসায়ী রুহান শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প