কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। নিহত আনোয়ার কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সাথে সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন এবং দূতাবাসের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে নিশ্চিত করেন তিনি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী