আমি এখন সিঙ্গেল, মালাইকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অর্জুনের

গত বছর থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুঞ্জন আরও উসকে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের উসকে দেওয়া পোস্ট। সম্পর্কে ফাটল ধরার কারণ হিসেবে তৃতীয়জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে অর্জুন কাপুর আজ মালাইকা অরোরার সম্পর্ক সত্যিই ভেঙে গেছে কি না, এ বিষয়ে কেউ মুখ খুলছিলেন না। অবশেষে জানা গেল সত্যিটা। অর্জুন নিজেই জানিয়েছেন তিনি সিঙ্গেল।

অজয় দেবগন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং পরিচালক রোহিত শেঠি ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে মুম্বাইতে হাজির হয়েছিলেন রাজ ঠাকরের দেওয়ালি পার্টিতে। সেখানেই ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন অর্জুন। নিউজ ১৮সহ বিভিন্ন ভারতীয় গণমধ্যম খবরটি প্রচার করেছে।

এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অর্জুনকে বলতে দেখা গেছে, ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি অভিনেতা। অর্জুনের মন্তব্য ভাইরাল হওয়ার পর মালাইকার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স প্রায় ছয়, ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন মালাইকা ও অর্জুন।  
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা অরোরা। অসম এই সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হলেও থামানো যায়নি তাঁদের প্রেমকাহিনিকে। তবে সাম্প্রতিক সময়ে প্রায়ই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। গুঞ্জন আছে, বয়সে বড় এক সন্তানের মাকে নিজের বউমা বানাতে রাজি নন অর্জুন কাপুরের বাবা বনি কাপুর।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প