দক্ষিণ কোরিয়ায় ৬৭০০ অভিবাসীর মৃত্যুর কারণ অজানা!

দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতিদিন কোনো না কোনো অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটে থাকে। তাদের অধিকাংশের মৃত্যুর কারণ অজানা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়।

গত ৫ বছরে এমন অজানা মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০০ অভিবাসীর। জানা যায়, দেশটিতে বেশির ভাগই অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটে থাকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায়।

বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১৫ হাজার ৩২৫ জন বিদেশি নাগরিক মারা যান। তাদের মধ্যে মোট ৭ হাজার ৬৯৮ জন, যা প্রায় ৫০ শাতাংশ কোনো না কোনো রোগে মারা গেছেন বলে পরিসংখ্যানে ওঠে আসে।

গাড়ি দুর্ঘটনা ২১১ জন, প্রাকৃতিক দুর্যোগে ১৭৭ জন, বিভিন্ন কারণে ৬৪৫ জন মারা যান। তবে অবাক করা বিষয় হচ্ছে, ৬ হাজার ৭০০ জনের মৃত্যুর কারণই জনেন না সংশ্লিষ্টরা। কোরিয়ান নাগরিকদের মধ্যে মৃত্যুর সংখ্যার তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেক বেশি।

পরিসংখ্যান প্রকাশিত তথ্য অনুসারে, ২০২২ সালে কোরিয়ানদের মৃত্যুর প্রধান কারণ ছিল ক্যান্সার। তারপর হৃদরোগ, করোনা এবং নিউমোনিয়া।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর বিদেশি অভিবাসীদের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে, যার মধ্যে অবৈধভাবে বসবাসকারীরাও রয়েছেন। অভিবাসীর এই সংখ্যা আরও বাড়তে থাকবে। কারণ সরকার কোরিয়ার ক্রমবর্ধমান শ্রম শূন্যতাকে অন্যান্য দেশের কর্মীদের দিয়ে পূরণ করার চেষ্টা করছে, যা ক্রমাগত কম জন্মহারের অন্যতম কারণ।

এর মধ্যে বিদেশিদের সম্পর্কিত তথ্য বেশির ভাগ কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে এখানে কর্মরত শ্রমিকদের সম্পর্কে তথ্যের পাশাপাশি শিল্প দুর্ঘটনা এবং তাদের পরিসংখ্যান সম্পর্কেও আরও স্পষ্ট হওয়া উচিত বলেও মনে করেন দেশটির আইন প্রণেতারা।

তাদের মতে, অভিবাসীদের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে সংশ্লিষ্টদের পরিসংখ্যানগত ডেটা প্রয়োজনীয় তথ্য আরও স্পষ্টভাবে পরিচালনা করতে হবে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা