আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব

দক্ষিণ আফ্রিকার ব্পিক্ষে মিরপুর টেস্ট খেলে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাঁহাতি অলরাউন্ডারকে দেশে আসতে অনুৎসাহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত মিরপুরে আর খেলা হয়নি সাকিবের। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন কিনা, সেটাও অনিশ্চিত।

সাকিব ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। ভারত সফরে থাকাকালীন কানপুর টেস্টের আগে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। সে সময় দুই ফরম্যাটে (টেস্ট ও টি-টোয়েন্টি) অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে কথা বলেছিলেন বাংলাদেশের দলের সাবেক এই অধিনায়ক।

কানপুরে সাকিব জানিয়েছিলেন, ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন। সে হিসেবে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা সাকিবের। এমনকি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা টাইগার ক্রিকেটারের।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ঘনিয়ে আসলেও সাকিবের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। যে কারণে আফগানদের বিপক্ষে সাকিব এখন অনিশ্চিত।

এ বিষয়ে জানতে আজ সোমবার সাকিবের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। বাঁহাতি অলরাউন্ডার ক্রিকবাজকে জানান, তার সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা করেনি বিসিবি।

সাকিব বলেন, ‘আমি কীভাবে বলবো (আমি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবো কি না)। বিসিবির এটা নিয়ে কথা বলা উচিত।’

ক্রিকবাজ জানতে পেরেছে, আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে কোনো আপত্তি নেই সাকিবের। তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। যদিও অনেকে মনে করছেন বিদেশ থাকা অবস্থায় সরাসরি সাকিবকে দলে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে না।

বিসিবির নির্বাচক প্যানেল ক্রিকবাজকে জানিয়েছে, সাকিবকে দলে নেওয়া হবে কিনা, সেটা তারা জানেন না। বিসিবির উচ্চ পর্যায় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী