মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, আটক ৩৪

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর মোহম্মদপুরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্রও।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান।

তিনি জানান, আটককৃত ৩৪ জনের মধ্যে সেনাবাহিনী আটক করেছে ১৫ জনকে আর পুলিশ আটক করেছে ১৯ জনকে। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যাসহ নানা অপরাধের কারণে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দু রাজধানীর মোহাম্মদপুর। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার মাঠে সরব যৌথ বাহিনী।

অপরাধ দমনে মোহাম্মাদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি, ছিনতাই, চাঁদাবাজ এবং কিশোর গ্যাং চক্রের ৩৪ জনকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের মধ্যে অন্যতম মোহাম্মদপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিম এবং রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম ও সাগর। এ ছাড়াও জেনেভা ক্যাম্পের ২ শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ দুষ্কৃতকারীও রয়েছে।

এদিকে রোববার (২৭ অক্টোবর) মধ্যরাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও যুবককে আটক করে স্থানীয়রা। পরে আটক ও গ্রেফতার করা আসামিদের মোহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প