শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বার জব্দ

ব্যাংকক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) থেকে রোববার (২৭ অক্টোবর) বিকেলে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) বিকেল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন। অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা।

এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা।

বান্ডিল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। যাতে উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন দাঁড়ায় ৬ কেজি ৯৬০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি