ইতালিতে প্রবাসীদের সেবা দিতে সিএসএনের নতুন শাখা উদ্বোধন

ইতালিতে প্রবাসীদের সেবা দিতে সিএসএন বাংলা (CSN BANGLA) ভালদানো শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিএসএন বাংলার নতুন শাখার কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার পলাশ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল কাফি (সিএসএন কর্মকর্তা), সারফাজ উদ্দিন (সিএসএন মার্কেটিং ডিরেক্টর) সিএসএন ভালদানো শাখার দায়িত্বে থাকা ইমরান হক। এতে প্রবাসী বাংলাদেশিসহ অসংখ্য ইতালিয়ান নাগরিকও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে অনেক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। আর প্রবাসী বাংলাদেশিদের ভাষা, আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সেবায় কাজ করে যাচ্ছে সিএসএন বাংলা কাফ।

বর্তমানে ইতালির সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাভাষীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। বিপুল সংখ্যক মানুষকে আইনগত পরামর্শ দেয় সিএসএন কাফ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করাই সিএসএন কাফের লক্ষ্য।

সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে সুনাম অর্জন করেছে সিএসএন। আশা করছি, সবার সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

প্রবাসীদের শতভাগ সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে সিএসএস কাফ। সংস্থাটি যে কোনো ধরনের আইনবিষয়ক তথ্য ও সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প