জনপ্রিয় দুই সংগীত তারকা জেমস–হাবিবে মাতল সিডনি

জমকালো আলোকসজ্জা, বিশাল আয়োজন। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের গানে গানে মাতিয়ে গেলেন জনপ্রিয় দুই সংগীত তারকা জেমস ও হাবিব। গত শনিবার সন্ধ্যায় সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে বসেছিল বাংলা গানের এ আসর। অনুষ্ঠানে আরও ছিলেন ডিজে রাহাত।
সাংস্কৃতিক সংগঠন ‘লিসেন ফর’ আয়োজিত অনুষ্ঠানটির সব টিকিটই আগাম বিক্রি হয়ে যায়। রৌদ্রোজ্জ্বল বিকেলে শীত শীত বাতাসের মধ্যে লিভারপুলের হুইটলাম লেজার সেন্টার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। সিডনির কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা সব ক্লান্তি ভুলে একের পর এক উপভোগ করেন জেমস ও হাবিবের জনপ্রিয় সব গান। কখনো গানের সঙ্গে গলা মিলিয়ে, কখনো গানের তালে নেচে নেচে অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত দর্শক–শ্রোতা।

জেমসের মনমাতানো গানে আবার ‘চাঙা’ হয়ে উঠেছেন বলে জানালেন সিডনির মিন্টোবাসী প্রবাসী বাংলাদেশি কামরুল হাসান রুবেল। তিনি বলেন, ‘অনেক বছর পর আবার মন ভরে আমাদের সেই পুরোনো জেমসের গান উপভোগ করলাম। জেমস মানে অন্য রকম ভালোবাসা, আমাদের নস্টালজিয়া। তাঁর গান পছন্দ করেন না এমন বাংলাদেশি নেই আমার মনে হয়।’

হাবিবের গানে আবার মনে প্রেম জেগেছে বলে জানালেন আরেক বাংলাদেশি। তিনি বলেন, ‘আহ! বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়কার দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে তারুণ্য ধরে রাখতে মনে থাকতে হবে প্রেম, আর প্রেমের গান বিশেষ করে হাবিবের প্রেমের গানের কোনো তুলনা হয় না।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও নতুন চমক দেওয়ার আশ্বাস দিলেন ‘লিসেন ফর’–এর অন্যতম আয়োজক ফয়সাল ফরিদ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প