ফোক ফেস্টের ভেন্যু, তারিখ চূড়ান্ত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আবারও শুরু হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় লোকগানের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’। আজ (২৭ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট।

সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোকফেস্টের ষষ্ঠ আসর। এবারের আসরে কোন কোন শিল্পী অংশ নেবেন সেটা এখনই জানাচ্ছি না। শিল্পীদের বিষয়টি চূড়ান্ত হলে বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

তিন দিনব্যাপী এ লোকসংগীত উৎসবে সুর-তালে শ্রোতারা মুগ্ধ হবেন। তবে করোনা মহামারির সময় থেকেই বন্ধ ছিল এ সংগীত উৎসব। কিছুদিন শোনা যাচ্ছিল যে, ৫ বছরের বিরতি ভেঙে আবারও মঞ্চে ফিরতে চলেছে লোকসংগীতের এ বিরাট আয়োজন।

বাংলা লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এ গানের আসর। ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার আয়োজিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি