আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে নকআউট নিশ্চিতের আশা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে আর নক আউট পর্বে যাওয়া হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের।

রোববার (২৭ অক্টোবর) কম্বোডিয়ার নমপেনে আফগানদের বিপক্ষে শুরুতে দাপট দেখায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে দারুণ এক সাইড ভলিতে বাংলাদেশকে এগিয়ে দেন মিঠু চৌধুরী। 

তবে ২৯ মিনিটে এই গোলের লিড খুইয়ে বসে বাংলাদেশ। গোলরক্ষক আলিফ রহমানের পাশ দিয়ে বলে জালে পাঠান আফগানিস্তানের ইয়াসের শাফি।

তবে মোর্শেদ আলীর দর্শনীয় এক সাইড ভলিতে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড ফিরে পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশকিছু ভালো সুযোগ পেয়েও আর লিড বাড়িয়ে নিতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বাংলাদেশের ফিনিশিংয়ে দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েই ৬৪ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে আফগানরা। প্লেসিং শটে স্কোরলাইন ২-২ করেন মোহাম্মদ মিলান নুরি।

এর মিনিট ছয়েক পরেই চলন্ত বলে স্রেফ পা ছুঁইয়ে আরস আহামাদি আফগানদের আনন্দে ভাসান। বাংলাদেশের নকআউটের স্বপ্ন তাতে ধূলিসাৎ হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প