‘বাংলা ভয়ের স্বাদ’ দিতে আসছেন মোশাররফ করিম

মোশাররফ করিমের বেশিরভাগ কাজ কমেডি ঘরানার। এর বাইরে থ্রিলার, ড্রামা, রোম্যান্টিক ঘরানাতেও কম কাজ করেননি। তবে সেই তুলনায় ভৌতিক গল্পে তার উপস্থিতি দেখা যায়নি বললেই চলে। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ভৌতিক ঘরানার গল্পে দেখা দেবেন এই জনপ্রিয় অভিনেতা।

কয়েকদিন ধরেই চরকির ফেসবুক পেজে ‘আধুনিক বাংলা হোটেল’ নামের একটি কনটেন্টের থিম পোস্টার প্রকাশ করা হচ্ছিল। সে ধারাবাহিকতায় শুক্রবার (২৫ অক্টোবর) এই কনটেন্টের আরেকটি পোস্টার প্রকাশ করেছে তারা। তবে এবার আর শুধু থিম নয়, পোস্টারে দেখা দিয়েছেন মোশাররফ করিম।

পোস্টারের নিচে তিনটি নাম দেওয়া রয়েছে–‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’। এগুলো আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের তিনটি পর্বের নাম। তিন সপ্তাহে পর্যায়ক্রমে এই তিনটি পর্ব চরকিতে প্রচারিত হবে।

সিরিজটি নির্মাণ করেছে কাজী আসাদ। গত জুলাইয়ে এই সিরিজের ঘোষণা দেয় চরকি। আধুনিক বাংলা হোটেল হতে যাচ্ছে চরকিতে মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ। এর আগে চরকিতে সঞ্জয় সমদ্দার পরিচালিত ওয়েব ফিল্ম ‘দাগ’ এবং শরাফ আহমেদ জীবনের ‘বকুল ফুল’ শর্টফিল্মে অভিনয় করেছিলেন তিনি।

আধুনিক বাংলা হোটেলে মোশাররফ করিম বাদে অন্য অভিনয়শিল্পীদের নাম জানা যায়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প