ভারতকে ৩৫৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের সকালটা ভারতের। ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করা কিউইদের অলআউট করতে ভারতের এক ঘণ্টার বেশি লাগেনি। রানও যোগ করেছে মাত্র ৫৭। তাতে পুনে টেস্ট জিততে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৯ রান। দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।

স্পিন সহায়ক উইকেটে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা সহজ কোনো কাজ নয়। ইতিহাসও বলছে, জিততে হলে ভারতকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।

ঘরের মাঠে ভারত ৩০০–এর বেশি লক্ষ্য তাড়া করতে নেমেছে ২৬ বার, যেখানে ভারত জিততে পেরেছে মাত্র ১টিতে। সেটাও ২০০৮ সালে। চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করেছিল তারা।

৩০০–এর বেশি রান তাড়া করতে নেমে ভারত হেরেছে ১৪টি ম্যাচে। টাই হয়েছে ১টি ম্যাচ, ড্র ৯টি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এত রান তাড়া করে কোনো দল টেস্ট জেতেনি। ১৯৬৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী