‘রাহুলের বাড়িতে আগুন’, সত্যিই যা ঘটেছিল

আগুনে পুড়েছে জলের গানের ভোকাল, যন্ত্রশিল্পী রাহুল আনন্দের বাড়ি। এ নিয়ে গত ৫ আগস্ট থেকে শুরু হয় নানামাত্রিক আলোচনা, সমালোচনা, নিন্দা। এমনকি ভারতীয় কয়েকটি গণমাধ্যমও রাহুলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার শুরু করে। আজ (১৩ আগস্ট) মঙ্গলবার আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা। সেখানেও ভুক্তভোগী শিল্পী রাহুল আনন্দ। সত্যিই কী ঘটেছিল বাড়িটি ঘিরে?

গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর আগে সকাল থেকেই ক্ষুব্ধ লাখো মানুষ পদযাত্রা করে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে। বাড়িটিকে অরক্ষিত রেখে সেখান থেকে সরে যান নিরাপত্তারক্ষীরা। এতে বহু মানুষ বাড়িটির ভেতরে ঢুকে জিনিসপত্র নষ্ট করে। অনেকেই স্মৃতি হিসেবে সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র। এ সময় হঠাৎ করেই জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে কে বা কারা আগুন দিয়েছে!

jagonews24ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে শিল্পী রাহুল আনন্দের বাড়িটি আজ কেবলই স্মৃতি। ছবি: মইনুল ইসলাম

সংবাদমাধ্যম সূত্রে মানুষ জানতে পারে ওই সময় আগুন দেওয়া হয় শিল্পী রাহুল আনন্দের বাড়িতেও। এই খবরে দুই পক্ষে ভাগ হয়ে যায় মানুষ। একদল মনে করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় রাহুলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্য একটি দল মনে করেন দেশ অরক্ষিত হয়ে পড়ায় সুযোগসন্ধানী স্বার্থান্বেষী একটি পক্ষ এই কাজ করেছে। ঘটনাটি দ্রুত জানাজানি হয়ে গেলে নিন্দার ঝড় ওঠে। কারণ রাহুল আনন্দ ও জলের গান দেশের প্রায় সব শ্রেণির মানুষের প্রিয়। দ্বিতীয়ত বাড়িটি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত। তৃতীয়ত, এই বাড়িতে বেড়াতে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স