ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে পাওয়া গোলটিই হতো পারতো আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু দারুণ সে গোলটি নিষ্প্রভ হয়ে গেল ভিনিসিউসের মতো তারকার পেনাল্টি মিসে। অবশ্য ব্রাজিল থেকে পয়েন্ট আদায় করে নেয়ার কৃতিত্বটা তেলাসকো সেগোভিয়ার। তার বুলেট গতির শটেই ড্র করে ভেনেজুয়েলা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার (১৫ নভেম্বর) মাতুরিনে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল ও ভেনেজুয়েলা।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে আক্রমণে গিয়ে বারবারই হতাশ করেছেন ভিনিসিউস জুনিয়র ও তার সতীর্থরা। নবম মিনিটে বক্সে বল নিয়ে ঢুকলেও ওয়ান অন ওয়ান পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনি। গোলরক্ষকের বাধার মুখে পাস দেন রাফিনিয়াকে। তিনি বল বারের উপর উড়িয়ে মারেন। ১৪তম মিনিটে বক্সে গেরসন দারুণ এক জোরালো শট নিলেও সেটা লক্ষ্যে থাকেনি।

২২তম মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় সহজ গোল মিস হয় ভিনিসিউসের। সতীর্থের পাস বক্সে পেয়ে পেনাল্টি এরিয়া থেকে পা বাড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে উইঙ্গার। সে বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর বক্সের বাইরে থেকে নেয়া গেরসনের জোরালো শট বাঁ দিকে ঝাপিয়ে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।

পাঁচ মিনিট পর ভুল পাস দিয়ে বিপদ প্রায় ডেকে এনে ছিলেন এডারসন। এগিয়ে এসে ওয়ান অন ওয়ান পজিশনে ভেনেজুয়েলার শট না ঠেকালে গোল প্রায় হজমই করে বসেছিল সেলেসাওরা। ৪০তম মিনিটে বক্সে দারুণ সুযোগ মিস করেন স্যাভিনিও। অনেক চেষ্টার পর ৪৩তম মিনিটে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট দুরূহ পোস্টে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি রোমো।

তবে ব্রাজিলের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলাসকো সেগোভিয়া। শট ফেরাবেন কী, গতির কাছেই পরাস্ত হন এডারসন। তবে ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভিনি। ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিআর চেকে ফাউল ধরে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক নিতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।

এদিকে শেষদিকে ম্যাচে ঘটে এক বিদঘুটে ঘটনা। যোগ করা পাঁচ মিনিটের তৃতীয় মিনিটের মাত্র শুরু। এমন সময় মাঠের পানির নলগুলো হঠাৎ ছেড়ে দেয়া হয়। এমন পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের ফুটবলাররা। জোরালো প্রতিবাদ করে লাল কার্ড দেখেন ব্রাজিলের সহকারী কোচ। যদিও কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর পানির নলগুলো বন্ধ হলে রেফারি আবার খেলা চালিয়ে যান। তবে আরও তিন মিনিট খেলা হলেও সুবিধা করতে পারেনি সেলেসাওরা।

১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের তৃতীয় সেরা দল ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ভেনেজুয়েলার। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

নভেম্বর উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল