রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করায় গরম হাওয়া বইছে ভারতীয় শোবিজ অঙ্গনে। আর সে গরম হাওয়ায় উত্তাপে পুড়ছে বলিউড মেগাস্টার সালমান খান। তাই আইনি নোটিশের জটিলতায় পড়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের বিখ্যাত টিভি শো ‘কপিল শর্মা’ শোতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হয়।

‘কপিল শর্মা’-র সম্প্রতি একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী কাজল। শোয়ের একটি অংশে মঞ্চে আসেন কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক। তিনি দর্শকদের হাসাতে কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেন। অথচ এ শোয়ের পরিচালক, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তসহ বাংলার বহু খ্যাতনামারা তাতে কোনো সমস্যা দেখতে পাননি।

বিষয়টি মেনে নিতে পারেননি কলকাতার কবি শ্রীজাত। শোয়ের সমালোচনা করে তিনি প্রথম প্রতিবাদ জানান। এরপর তার পক্ষে একই সুর সাধেন নেটিজেন ও ভারতীয়রা।

জানা যায়, এ ঘটনার জেরেই সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি।

আইনি নোটিশ পাওয়ার পর এ প্রসঙ্গে বুধবার (১৩ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছেন সালমান। জানিয়েছেন, কপিল শর্মা শোয়ের প্রযোজক হিসেবে অতীতে তার প্রযোজনা সংস্থা যুক্ত ছিল। কিন্তু বেশ সময় ধরেই তার প্রযোজনা সংস্থা আর যুক্ত নেই এ শোয়ের সঙ্গে।

‘রবীন্দ্রনাথ ব্যঙ্গ’-র সঙ্গে নিজের নাম জড়ানো প্রসঙ্গে সালমান বলেন, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। আমি এই শো-টি আর প্রযোজনা করি না। তাই, কোনও আইনি নোটিশ আমাকে প্রভাবিত করতে পারবে না।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর