মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলায় অবৈধভাবে সুদের কারবার করার অভিযোগে ছয় বাংলাদেশিকে যৌথভাবে দোষী সাব্যস্ত করেছেন আদালত। লাইসেন্স ছাড়া এই কার্যক্রম পরিচালনায় যৌথভাবে সহায়তা করার অভিযোগে ছয় বাংলাদেশিকে আড়াই হাজার রিঙ্গিত করে জরিমানা করেছেন মুয়ারের একটি আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ম্যাজিস্ট্রেট সুজানা মোখতারের সামনে আসামিদের বিরুদ্ধে দোভাষীর মাধ্যমে বক্তব্য ও আপিল শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে আড়াই হাজার রিঙ্গিত জরিমানা এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আকতার হোসেন (৪০), কবির আহমেদ (২৯), সোহাগ (২৯), শরিফুল ইসলাম (২৯), আতিকুল ইসলাম (২৯) ও হোসাইন আহমেদ (২৯)।

গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জালান বাকরির একটি ব্যাংকে বৈধ লাইসেন্সবিহীন সুদের কারবার করার অভিযোগে বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ, মুয়ার জেলা পুলিশ সদর দফতর (আইপিডি) পরিচালিত এক অভিযানে ছয় সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। 

অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭৬ হাজার ২৫০ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করে। এছাড়া সাতটি মোবাইল ফোন, হাত ব্যাগ ও ১৮৭টি এটিএম কার্ডসহ আরও বেশকিছু সরঞ্জামাদি জব্দ করা হয়।

মুয়ার জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বলেন, একটি সুদের কারবারি সিন্ডিকেট বাংলাদেশিদের টার্গেট করে উচ্চ সুদে রিঙ্গিত ধার দিয়ে আসছিল। ঋণ পরিশোধ না করা পর্যন্ত গ্রহীতাদের এটিএম কার্ড জিম্মায় রাখতেন তারা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স