হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হয়েছে মোট ৮টি। এর মধ্যে ছয়বারই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত তিনবারেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে অস্ট্রেলিয়াই ছিল পরিষ্কার ফেবারিট।

কিন্তু পরিসংখ্যান সবসময় শক্তিশালীদের পক্ষে থাকে না। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বুঝলো সে বাস্তবতা। দুবাইয়ে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে ফাইনালে নাম লেখালো দক্ষিণ আফ্রিকা।

২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই হারের প্রতিশোধ নিলো প্রোটিয়ারা। এই ম্যাচ হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অসি দলের মেয়েদের সপ্তমবার শিরোপা জয়ের আশা ভেস্তে গেল। ছয়বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৪ রান করে।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং ব্যাটার বেথ মুনি খেলেন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি ৪২ বলে ৪৪ রান করেন। এছাড়াও অ্যালিস পেরি ২৩ বলে ৩১, তাহলিয়া ম্যাকগ্রা ৩৩ ২৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। এছাড়াও মারিজান ক্যাপ ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন।

১৩৫ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করে। ৪.১ ওভারে প্রথম উইকেট হারায় তারা। তাজমিন ব্রিটস ১৫ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। তবে এরপরে লরা উলভার্ট ও অ্যানেকে বোশ ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

শেষ পর্যন্ত ১৪.৬ ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে ৩৭ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান লরা উলভার্ট। এই সময়ে লরা উলভার্ট তিনটি চার ও একটি ছক্কা হাঁকান।

খেলা শেষ করে অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে ফাইনালে তুলে মাঠ ছাড়েন অ্যানেকে বোশ। অ্যানেকে বোশ ৪৮ বলে ৮টি চার এবং একটি ছক্কায় খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী