ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অলৌকিকভাবে রক্ষা পেল এক মাসের শিশু

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ পরিবহণের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হলেও অলৌকিকভাবে রক্ষা পায় ২৯ দিন বয়সের এক কন্যাশিশু। লোহার কিছু অংশ কেটে ওই শিশুকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ৩০ যাত্রী আহত হয়। এ সময় অলৌকিকভাবে বাসের মধ্যে চাঁপা পড়া অবস্থায় ২৯ দিন বয়সের কন্যাশিশু ফাইজাকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহমদ জানান, বেপরোয়া বাসটি ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ২৯ দিন বয়সের এক কন্যা শিশুকে বাসের মধ্য থেকে চাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। বাসের লোহার কিছু অংশ কেটে বের করা হয় শিশুটিকে। সত্যি অলৌকিকভাবে বেঁচে গেছে শিশুটি। শিশুর মা গুরুতর আহত হয়েছেন। শিশুটিকে তার মায়ের কোলে দিতে পেরে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। 

অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাইজা বরিশাল ঝালকাঠির রাজাপুর এলাকার ইমা বেগমের কন্যা। তারা পূজার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প