নরসিংদীতে রেললাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা, হার্ড ব্রেকে ট্রেনের ইঞ্জিন বিকল

নরসিংদীতে রেললাইনে আত্মহত্যার চেষ্টার সময় এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেন হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওযার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

এসময় আত্মহত্যার চেষ্টা করা ওই নারী বেঁচে গেলেও ইঞ্জিন বিকল থাকায় রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটি থেমে আছে।

আত্মহত্যার চেষ্টা করা ওই নারী (৭০) পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানায় রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এসময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইনে এক নারীকে শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করা হয়। স্টেশনে স্টপিজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ড ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, পারিবারিক কলহে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেয়া হয়েছে৷ এছাড়া, বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেনটি ঢাকায় নেয়ার চেষ্টা চলছে৷ স্টেশনের ভেতরের প্লাটফর্মের পাশে ট্রেন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প