ইংল্যান্ডের নতুন কোচ টুখেল

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিলেন টমাস টুখেল। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ৫১ বয়সী এই জার্মান কোচ।

এফএ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে থ্রি লায়ন্সের দায়িত্ব বুঝে নেবেন টুখেল। মাত্র তৃতীয় নন-ব্রিটিশ কোচ হিসেবে ইংল্যান্ডের কোচ হলেন তিনি। এর আগে সভেন-গোরান এরিকসন ও ফ্যাবিও ক্যাপেলোর এই দায়িত্ব সামলেছেন।

২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের কাছে ইংল্যান্ডের হারের পর পদত্যাগ করেছিলেন ইংল্যান্ডের সেসময়ের কোচ গ্যারেথ সাউথগেট। এরপর থেকে লি কার্সলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তার অধীনেই এবারের নেশন্স লিগে খেলছে ইংল্যান্ড। তবে আগামী মাসে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কার্সলে বিদায় নেবেন।  

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়ার পর থেকে বসেই ছিলেন টুখেল। এর আগে চেলসি, পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবের কোচ ছিলেন তিনি। তার অধীনেই ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতার স্বাদ পায় চেলসি। পিএসজিকেও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুলেছিলেন তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প