ক্রিকেট দুনিয়ায় শাকিবকে শুভকামনা, জয়া আহসান জানালেন তাঁর ইচ্ছা নেই

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে আছেন অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ম্যাচে পরিবারসহ মাঠে ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া।  
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান জয়া। সঙ্গে শুভকামনা জানিয়েছেন বিপিএলের ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খানকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে। শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন শাকিব খান। শাকিবের দেখানো পথে কি কখনো দেখা যাবে জয়া আহসানকে? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে অভিনেত্রী জানান, আপাতত তেমন কোনো ইচ্ছা তাঁর নেই। ক্রীড়াপ্রেমী হিসেবে গ্যালারিতেই থাকতে চান তিনি।

তবে শাকিব খানের দলের জন্য শুভকামনা জানিয়েছেন জয়া। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু ঢাকা টিমের মালিকানায় শাকিব আছে। অবশ্যই আমি শুভকামনা জানাই।’
উল্লেখ্য, শাকিব–জয়া জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–১’  ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–২’ সিনেমায়।

দুটি সিনেমাই পরিচালনা করেছেন সাফি উদ্দিন। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী–২’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে ক্রিকেটার চরিত্রে। জয়া আহসান র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প