কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মুখে মিজানুর রহমান আজহারী

মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মখে পড়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। তাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বলে জানায় একটি সূত্র।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ও কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনো মালয়েশিয়ার ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। ওই অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন থেকে দূতাবাসে যোগাযোগ করলে কোনো রেসপন্স না পাওয়ায় এখনো বিমানবন্দরের ভেতরে আছেন তিনি।

আজহারীর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে ও তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, তাও এখনো জানানো হয়নি। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকেও এর বেশিকিছু জানানো হয়নি

এ বিষয়ের সত্যতা নিশ্চিতে জনপ্রিয় এই ইসলামী বক্তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, মিজানুর রহমানকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে আটক করার কথাটি সত্য নয়। পরে বিস্তারিত জানাবেন বলে কলটি কেটে দেন মুরাদ।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান মিজানুর রহমান আজহারী। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরবো। গত ২ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন আজহারী।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী