মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৮

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশিসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং উপত্যকার জালান কেমের পরিত্যক্ত দোকানঘর এলাকায় একটি বিদেশি পতিতাবৃত্তির আড্ডাখানায় অভিযান চালানো হয়, যেখানে দুই বছরেরও বেশি সময় ধরে অনৈতিক কর্মকাণ্ড (পতিতাবৃত্তি) চলে আসছিল।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, দুই ঘণ্টার অভিযানে মোট ৬০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে ৫৮ জনকে অভিবাসন আইনের অধীনে অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৬০ বছর। তবে অভিযানে কতজন বাংলাদেশি গ্রেফতার তা উল্লেখ করা হয়নি।

জাফরি এমবোক ত্বহা আরও বলেন, জনসাধারণের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা টিমের প্রায় দুই থেকে তিন মাস কড়া নজরদারি পর অভিযান চালানো হয়।

গ্রেফতারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জোহরের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান জাফরি এমবোক ত্বহা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প