দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: হুঁশিয়ারি আইজিপির

শারদীয় দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়াও নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা ও ঢাকার সাংবাদিক দম্পতি সাগর-রু‌নি হত‌্যা মামলার তদন্ত কার্যক্রম আবার পু‌রোদ‌মে চালু হ‌য়ে‌ছে বলেও জানান আইজিপি ময়নুল ইসলাম।

পূজার নিরাপত্তা নিয়ে ময়নুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পর্যবেক্ষণ সেলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ ব্যাপারে তৎপর রয়েছে।’

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমন প্রত্যাশার কথা জানিয়ে আইজিপি বলেন, যদি কেউ কোনো কিছু ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব অপকর্মে জড়িতদের প্রতিও হুঁশিয়ারি দেন আইজিপি ময়নুল ইসলাম।

এছাড়াও গুজব ছড়ানোর কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী