বিশ্বকাপে জায়গা পেতে আর কয় ম্যাচে জয় দরকার আর্জেন্টিনার?

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় আলবিসেলেস্তেরা অনেকটাই নির্ভার হয়েই মাঠে নামছে। গত পর্বের দুই ম্যাচে ইনজুরির কারণে দলে না থাকলেও এই পর্বে ফিরছেন লিওনেল মেসি। যা তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াড ইনজুরি ও নিষেধাজ্ঞায় কিছুটা শক্তি হারিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচটি মেসির দল ভেনেজুয়েলার মনুমেন্টাল স্টেডিয়াম অব মাতুরিনে গিয়ে খেলবে।


এর সাতদিন পর ১৬ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ফর্ম কিংবা শক্তির বিচারে এই দুই ম্যাচেই সহজ জয়ের প্রত্যাশা করছে আলবিসেলেস্তেরা।


২০২৬ এ যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডা মিলে বিশ্বকাপ আয়োজন করবে। এই টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৪৮ এ। ফলে প্রত্যেক কনফেডারেশন থেকেই দলের সংখ্যা বাড়ছে। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে দলের সংখ্যা বাড়ছে দুটি। ফলে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। সপ্তম স্থানে থাকা দলেরও সুযোগ থাকছে। তবে সেই দলটিকে মহাদেশীয় প্লে-অফ খেলে আসতে হবে।

দলের সংখ্যা বাড়ায় অতীতের চেয়ে দক্ষিণ আমেরিকা তথা কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়া অপেক্ষাকৃত সোজা হবে। ১০ দলের বাছাই পর্বে ষষ্ঠ স্থান নিশ্চিত করতে পারলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে। বাছাই পর্বে এই মুহূর্তে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে জয় পেলেই বাছাই পর্ব উৎরানো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।


ফ্রান্সের মাটিতে হওয়া ১৯৯৮ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বর্তমানের রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাই পর্ব শুরু হয়। সে সময় থেকে সর্বনিম্ন পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করা দল ভেনেজুয়েলা। ২০১৪ এর ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বে তারা ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছিল। তবে সেবার ম্যাচের সংখ্যা ছিল ২টি কম (ব্রাজিল স্বাগতিক হওয়ায় বাছাই পর্ব খেলেনি। ফলে ম্যাচ ছিল ১৬টি)।


বাদবাকি বাছাই পর্বগুলোয় ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর পয়েন্ট ছিল নিম্নরূপ – ইকুয়েডর ২১ পয়েন্ট (১৯৯৮, ১৬ ম্যাচ), ইকুয়েডর ২৩ (২০১০), কলম্বিয়া ২৪ (২০০৬) এবং কলম্বিয়া ২৩ (২০২২)। অর্থ্যাৎ এই অঞ্চলের বাছাই পর্বে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হওয়ার রেকর্ড কলম্বিয়ার। ধরে নেয়া যায়, ২৪ পয়েন্ট পেলেই আর্জেন্টিনা এবারের বাছাই পর্বে ষষ্ঠ স্থানে থেকে শেষ করতে পারবে। সে ক্ষেত্রে সরাসরিই বিশ্বকাপের টিকিট পেতে পারে।

ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতলে পূর্ণ ৬ পয়েন্ট যোগ হবে আর্জেন্টিনার পয়েন্ট তালিকায়। তাতে তাদের সংগ্রহ দাঁড়াবে ২৪ পয়েন্ট। অর্থ্যাৎ এই দুই ম্যাচ জিতলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের।


তবে কাঙ্ক্ষিত ফল না পেলেও আর্জেন্টিনার খুব বেশি ক্ষতি নেই। এরপর বাছাই পর্বে আরও ৮ ম্যাচ আলবিসেলেস্তেদের হাতে থাকছে। লিওনেল মেসির দলের যে ফর্ম, তাতে এই ম্যাচগুলো থেকে পয়েন্ট অর্জন করে সহজেই যে বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে তা ধরে নেয়ায় যায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প