বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট!

আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফট। জনপ্রিয়তার শীর্ষে বহু আগে থেকেই রয়েছেন তিনি।এবার বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।

তার অসাধারণ সংগীত প্রতিভা এবং ব্যবসায়িক দক্ষতা তাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সুইফট তার অ্যালবাম, কনসার্ট ট্যুর, মিউজিক স্ট্রিমিং এবং অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হয়ে উঠেছেন টেইলর সুইফট। যার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। যা রিহানার ১.৪ বিলিয়ন ডলারের মোট সম্পদকে ছাড়িয়ে গেছেন।

সুইফটের সম্পদের একটি বড় অংশ তার মিউজিক ক্যাটালগ ও রয়্যালটি থেকে আসে, যার মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন। এছাড়াও তিনি বেশ কয়েকটি বাড়ির মালিক, যার মোট মূল্য ১২৫ মিলিয়নের বেশি। এর পাশাপাশি তার ‘দ্য ইরাস ট্যুর’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ২৬১ মিলিয়ন আয় করে, যা তার সম্পদের আরও একটি বড় উৎস হয়ে দাঁড়ায়।

এছাড়াও এই পপশিল্পী তার পুরোনো অ্যালবামগুলো পুনরায় রেকর্ডিং করে এবং সেগুলোর অধিকার নিজের কাছে রেখে এক বিশাল আর্থিক সুবিধা অর্জন করেছেন। তার এই সিদ্ধান্ত তার অর্থনৈতিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেন, মূলত তার সঙ্গীত ও কনসার্ট আয় থেকে।

সুইফট রেকর্ড লেবেলের জন্য তার প্রথম ছয়টি অ্যালবাম তৈরি করেছিলেন। তিনি এই বছর নতুন সংগীত প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবাম, যা ১৪ সপ্তাহ ধরে সংগীত তালিকার শীর্ষে ছিল।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী