মালয়েশিয়ায় জাল নথিপত্রে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ায় কোম্পানি ম্যানেজারকে জরিমানা

জাল নথিপত্র ব্যবহার করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেয়ায় নির্মাণ ঠিকাদার কোম্পানির এক ম্যানেজারকে ৪০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে দেশটির একটি আদালত। তবে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে পাঁচ মাসের কারাদণ্ডেরও নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) দায়রা আদালতের বিচারক রোসলি আহমাদ এ রায় ঘোষণা করেন। 
 

ঠিকাদার কোম্পানির ৪৬ বছর বয়সি ওই ম্যানেজারের নাম আং বাক পেই।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুলাই পুত্রাজয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে সরকারি অনুমোদন পাওয়ার জন্য মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় শ্রম বিভাগের কাছে ই-কোটা আবেদন করেন আং বাক পেই। সে সময় তার কোম্পানি স্টার ডোমেইন রিসোর্সেস এসডিএন বিএইচডি এবং মোনাশ ইউনিভার্সিটি সানওয়ে ক্যাম্পাস মালয়েশিয়ার যৌথ ব্যবস্থাপনা সংস্থার মধ্যে পরিচ্ছন্নতা পরিষেবা প্রদানের একটি জাল চুক্তি ব্যবহার করার অভিযোগ ওঠে।

এরপর তিনি স্টার ডোমেইন রিসোর্সেস এসডিএন বিএইচডি এবং ওএসকে ট্রাস্টিজ বেরহাদ সাইট: অ্যাক্সিস বিজনেস পার্কের যৌথ ব্যবস্থাপনা সংস্থার মধ্যে একই জাল চুক্তি ব্যবহার করেছিলেন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের কোটায় আবেদন করার জন্য।

দুটি অপরাধই ২০২২ সালে পুত্রজায়ার ফেডারেল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের মানবসম্পদ মন্ত্রণালয়, কমপ্লেক্স ডি-তে সংঘটিত হয়। পরে কোম্পানিটি মালয়েশিয়ার জাতীয় শ্রম বিভাগ, মানবসম্পদ মন্ত্রণালয়ের কাছে ৯৮০ জন বিদেশি শ্রমিকের কোটা আবেদন করে এবং ২০২২ সালের ২৬ জুলাই ৯৮০ জনের কোটা অনুমোদন দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, স্টার ডোমেইন রিসোর্সেস এসডিএন বিএইচডির অপারেশন ম্যানেজার আসামি বাংলাদেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য শর্তসাপেক্ষে অনুমোদনপত্র পেতে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জনশক্তি বিভাগের (জেটিকে) পেনিনসুলার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ে একটি ই-কোটার আবেদন জমা দিয়েছিলেন।

দণ্ডবিধির ৪৭১ ধারায় এবং একই ফৌজদারি কার্যবিধির ৪৬৫ ধারায় সর্বোচ্চ দুবছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ফাতিন ফারহানা ইসমাইল অভিযোগ পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে ওয়ান শাহরিজাল ওয়ান লাদিন আইনজীবী হিসেবে ছিলেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী