রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে উইন্ডিজের মেয়েদের পাত্তাই দেয়নি প্রোটিয়ারা। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুদান্ত জয়ে দারুণ এক রেকর্ডও করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এর আগে এত বেশি রানের লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে জয় পায়নি কোনো দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার ১০ উইকেটে জয়ের রেকর্ড হলো। এর মধ্যে সর্বশেষ দুইবারই এই রেকর্ড করলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটে জয় পেয়েছিল তারা।

আজ শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১১৮ রানে আটকাতে সহায়তা করেন ননকুলুলেকো এমলাবা। ২৯ রানে ৪ উইকেট তুলে উইন্ডিজকে একাই ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টেফেনি টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ১৭ রান করেন শেমাইনে ক্যাম্পবেলে। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেন জাইদা জেমস। ১১ বলে ১৩ রান করেন দিয়ান্দ্রা দোতিন। এতে ক্যারিবিয়ানদের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১১৮ রানের।

জবাবে ব্যাট করতে নেমে জোড়া ফিফটিতে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভারডট ও তাজমিন ব্রিটস। ৫৫ বলে ৫৯ রান (৭ চারে) করেন অধিনায়ক লরা। ৫২ বলে ৫৭ রানের (৬ চারে) ইনিংস খেলেন তাজমিন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী