ডাবল ধামাকা নিয়ে হাজির হলেন সালমান খান

একই দিনে ডাবল ধামাকা নিয়ে হাজির হলেন সালমান খান! শুক্রবার (০৪ অক্টোবর) এমনই চমক দিলেন বলিউড ভাইজান। যা এখন সামাজিকমাধ্যমে ট্রেন্ডিং।

আসছে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৮। আর সেই বিগ বসের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ্যে আনলেন সালমান। এবারের বিগ বস যে একেবারে নতুন অভিজ্ঞতা দেবে তার ইঙ্গিত রয়েছে। এমনকী, ইঙ্গিত রয়েছে- বিগ বসের মাধ্যমে বহু বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী শিল্পা শিরোদগর।

এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও। শুক্রবারই প্রকাশ্যে এল সালমানের ‘কিক ২’ সিনেমার ফটোশুটের ঝলক। যেখানে দেখা গেল, স্যান্ডো গেঞ্জি পরে একেবারে ‘বাহুবলী’ রূপে সালমান।

বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কখনও টাইগার হয়ে ফিরছেন, কখনও সিকান্দার হয়ে মারকুটে সংগ্রাম। আর এবার নতুন খবর, হিরোর অবতার ছেড়ে সালমান নাকি এবার ভিলেন রূপে আসছেন!

‘সিকান্দার’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন সালমান। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি ‘কিক ২’ সিনেমার ঘোষণা করবেন ভাইজান। আর এই সিনেমাতেই খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে।

২০১৪ সালে মুক্তি পায় সালমান, জ্যাকুলিন, নওয়াজউদ্দিন অভিনীত ‘কিক’ সিনেমাটি। এটি মাত্র এক সপ্তাহেই একশো কোটির ক্লাবে প্রবেশ করেছিল। তখন থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমার সিক্যুয়াল হবে। শোনা যাচ্ছে, এতে সালমানের পাশাপাশি দেখা যাবে বলিউডে আরেক বড় তারকাকে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী