কুয়ালালামপুরে অবৈধভাবে ক্লিনিক খুলে ব্যবসা, ২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে ক্লিনিক খুলে ব্যবসা পরিচালনার অভিযোগে দুই বাংলাদেশি চিকিৎসককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের দুটি ক্লিনিকে ফেডারেল টেরিটরির ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস ডিভিশন এবং পুত্রজায়া স্বাস্থ্য বিভাগের সঙ্গে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে দুই বাংলাদেশী চিকিৎসককে আটক করা হয়।

প্রথম অভিযানে ২৪ বছর বয়সি সন্দেহভাজন বাংলাদেশি ডাক্তার রোগীকে চিকিৎসা দেয়ার সময় আটক হন এবং অপরজনকে কাছের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে আটক করা হয়।

ডাক্তার হিসেবে দেশটিতে বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে ওই দুই বাংলাদেশি ডাক্তারকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন ওই দুই বাংলাদেশি গোপনে ক্লিনিক খুলে বসেন এবং রোগীদের চিকিৎসা শুরু করেন। রোগীপ্রতি ৫০ রিঙ্গিত থেকে ৮০ রিঙ্গিত পর্যন্ত চার্জ নিয়ে ওয়াক-ইন ভিত্তিতে তারা চিকিৎসা দিতেন।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধও জব্দ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে বেশিরভাগ ওষুধ ছিল পাচার করা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী