নারী টি-২০ বিশ্বকাপ শুরু আজ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ‘বাংলাদেশ’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশেই। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেই আসর সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। আজ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ।

বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের আসর। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আজ খেলতে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ। জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ।

নারী বিশ্বকাপে বাংলাদেশ দলের জয়ের উদযাপন একটি বিরল দৃশ্য। এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের ৫টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এসব আসরে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টি জয় পেয়েছে তারা। সেটিও আবার নিজেদের প্রথম আসর ২০১৪ সালে। ওই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

২০১৪ সালের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার ভালো কিছু করে দেখাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা।

জ্যোতি বলেন, ‘আমি বলবো যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা কাউন্টেবল ও মেমোরেবল হয়।’

২১ ম্যাচে মাত্র ২ জয়ের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি বলবো যে খুবই হতাশাজনক। কিন্তু আমি বিশ্বাস করি এটা এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের (আজ) ম্যাচ দিয়ে।’

বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম্যাচের সঙ্গে অন্যরকম এক মাইলফলক স্পর্শ করবেন জ্যোতি। এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলবেন তিনি।

বাংলাদেশের হেড কোচ হাসান তিলাকারত্নে মনে করছেন, প্রথম ম্যাচে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মোমেন্টামের শুরুটা প্রথম ম্যাচ থেকেই হয়। এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেরা খেলাটা খেলবো ও ইতিবাচক ফল আনবো। আমি নিশ্চিত মেয়েরা আত্মবিশ্বাসী ও ফোকাস টুর্নামেন্টে খেলার জন্য।’

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী