গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তিন বাসে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ সময়ে স্থানীয় জনতা তিনটি বাসে আগুন দিয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর শহর থেকে এক যুবক সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময়ে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময়ে আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছে। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বাসের চাপায় এক যুবক ঘটনানস্থলে মারা গেছেন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। তাকে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প