ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথে আর হাঁটতে চান না ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ওপর চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবেন।যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন।মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি নতুন কোনো সামরিক হুমকি দেননি। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা বিলম্বিত হওয়ায়ও প্রকাশ্যে ক্ষোভ দেখাননি।ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে।এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান জাহাজ চলাচলের অনুমতির জন্য নতুন কিছু শর্তও দিয়েছে।যদিও ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের কিছু বেশি থাকায় যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে।ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা অনেকটা দাবা খেলার মতো।

  • Related Posts

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে…

    Continue reading
    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘খুব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী

    ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী

    ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প

    ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প

    ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

    ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

    তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: ট্রাম্পের উচ্ছ্বাস

    তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: ট্রাম্পের উচ্ছ্বাস

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

    ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

    ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

    ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

    সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

    সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত